আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

চিরিরবন্দরে এনজিওকর্মী গণধর্ষণ মামলার আসামি র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 7 এপ্রিল, 2026

দিনাজপুরের চিরিরবন্দরে এনজিওকর্মীকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপজেলার রানীরবন্দর শাখার একজন কর্মী। পেশাগত দায়িত্ব পালনের সুবাদে মামলার এক নম্বর আসামি মোঃ আতিকুল ইসলাম (২৪) ভিকটিমকে মোবাইল ফোনে জানান যে, ৫-৬ জন ব্যক্তি ইন্স্যুরেন্স পলিসি করতে আগ্রহী।

এরই প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে একাধিকবার ফোন করে সুকৌশলে তাকে উপজেলার নশরতপুর ইউনিয়নের কোম্পানীর মোড় এলাকায় নিয়ে যায়। কথিত গ্রাহকের বাড়িতে যাওয়ার পথে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আসামিরা ভিকটিমকে জোরপূর্বক একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় এক আসামি ধর্ষণ ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে। একপর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামীরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম চিরিরবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করে। যার মামলা নং-২২, তারিখ ৩০/০১/২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপরতা শুরু করে।

গত ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ আনুমানিক দুপুর সোয়া ১২টায় এক গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‍্যাব-০৪, সিপিসি-২, সাভারের যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানার জিরাবো তৈয়বপুর সড়কে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামি মো. ফরিদুল ইসলাম ওরফে হুলু (২৫) কে গ্রেপ্তার করে। র‍্যাব ধৃত মোঃ ফরিদুল ইসলাম ওরফে হুলুকে আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image