আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

দিনাজপুরে পল্লীশ্রী'র আয়োজনে ‘আত্মমর্যাদায় নিজেকে ফিরে দেখা’ শীর্ষক মিলনমেলা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 15 এপ্রিল, 2026

নারীর অধিকার, আত্মমর্যাদা ও স্বনির্ভরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আত্মমর্যাদায় নিজেকে ফিরে দেখা’ শীর্ষক মিলনমেলা-২০২৬।

বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী'র আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার (১৫ এপ্রিল ২০২৬) পল্লীশ্রী প্রাঙ্গণে  মিলনমেলা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে মর্যাদা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয় এ মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পল্লীশ্রী'র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে নারীরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারে। তিনি নারীদের বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রোজিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।

এছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত সফল জননী নুরবানু কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর, বাংলাদেশ মহিলা পরিষদের নির্বাহী কানিজ ফাতেমাসহ বিভিন্ন ক্ষেত্রের নারীরা। সঞ্চালনা করেন পল্লীশ্রী'র প্রোগ্রাম অফিসার শামসুন নাহার।

মিলনমেলায় বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা নিজেদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্য দেন রেহেনা বেগম (আস্করপুর নারী ক্লাব), আরফিনা (চেহেলগাজী নারী ক্লাব), মারুফা বেগম (রাজবাড়ী নারী ক্লাব) এবং মাইমুনা মিনুসহ অন্যান্যরা।

এছাড়াও অনুষ্ঠানে অধিকার ভিত্তিক বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করা হয় এবং দিনাজপুর জেলার নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য স্টল স্থাপন করেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে তাদের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image