আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 11 আগস্ট, 2025

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দেশীয় মাছের প্রজনন রক্ষা ও জলাশয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা দূর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার।

আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে ডিম ছাড়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। কিন্তু কিছু অসাধু ব্যক্তি অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে মা মাছ শিকার করছে—এমন অভিযোগ পেয়ে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এই অভিযান চালানো হয়। একই সঙ্গে ব্রীজ ও কালভার্টে পানি আটকিয়ে কৃষিজমি ডুবিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, বৃষ্টির পানি আটকিয়ে রাখায় তাদের রোপণকৃত ধান পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “এখন দেশীয় মাছের প্রজননের সময়। কিন্তু এক শ্রেণীর মানুষ অবৈধ যন্ত্রপাতি দিয়ে মা মাছ শিকার করছে। আমরা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। অভিযান চলবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার জানান, “অভিযোগ পেয়ে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। অবৈধ মাছ শিকার ও পানি আটকানোর ঘটনায় সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image