আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

গাইবান্ধায় ১ টাকার বাজার : ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যতিক্রমী উদ্যোগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান , সাঘাটা , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 18 মার্চ, 2026

নিম্ন ও মধ্যআয়ের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধায় ব্যতিক্রমী “১ টাকার বাজার” আয়োজন করেছে সামাজিক সংগঠন আমাদের গাইবান্ধা। এ নিয়ে ষষ্ঠবারের মতো এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হলো। বুধবার (১৮ মার্চ ) বিকালে স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। 

সংগঠন সূত্রে জানা যায়, এবছর ২৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রতীকী মূল্যে ১ টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেজে রয়েছে একটি সোনালী মুরগি, ২ কেজি চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, সেমাই, গুঁড়ো দুধ, লবণ, আলু, পিয়াজ, মিষ্টি কুমড়া, মরিচ, লেবুসহ মোট ১৮টি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

বাজার নিতে আসা জোসনা বেগম বলেন, আমরা গরিব মানুষ, সব কিছু কিনে খাওয়া সম্ভব হয় না। ১ টাকায় এত কিছু পেয়ে খুবই উপকার হলো। ঈদের আগে এমন সাহায্য পেয়ে আমরা অনেক খুশি।

আমাদের গাইবান্ধা সংগঠনের সভাপতি সায়হাম রহমান বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা চেষ্টা করেছি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। আমাদের এই ছোট উদ্যোগ যদি তাদের ঈদের আনন্দকে একটু হলেও বাড়িয়ে দেয়, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image