আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড় • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড়

কালীগঞ্জে রাতের আঁধারে বাড়িতে হামলা, আহত ৩

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মিলন কুমার বর্মন

মিলন কুমার বর্মন , আদিতমারী , লালমনিরহাট প্রতিনিধিঃ

আপডেটঃ 29 মার্চ, 2026

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বান্দেরকুড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে রাতে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। পরে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেছে।

মামলার বাদী সুমন্ত রায় (৪০) জানান, গত ১৮ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়ির উঠানে প্রবেশ করে। এ সময় তারা গালাগালি ও ভয়ভীতি প্রদর্শনের একপর্যায়ে অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলায় সুমন্ত রায়ের বাবা ধীরেন্দ্র নাথ রায় গুরুতর আহত হন। তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাবাকে রক্ষা করতে গেলে সুমন্ত রায় নিজেও হামলার শিকার হন এবং ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে তাকে চিকিৎসা দিয়ে মাথায় কয়েকটি সেলাই দিতে হয়।

এ সময় পরিবারের আরেক সদস্য এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সুমন্ত রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাদীর দাবি, ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে চিকিৎসা শেষে তিনি আদালতের শরণাপন্ন হন।

ভুক্তভোগী পরিবার দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image