আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

নীলফামারী-০১: জোটের প্রার্থীতে আসন হাতছাড়া হবে, দাবি বিএনপির

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 27 ডিসেম্বর, 2025

নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ডোমার উপজেলা বিএনপি পরিবারের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী সহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, ডোমার-ডিমলা এলাকায় বিএনপির ব্যাপক ভোটব্যাংক রয়েছে। ইঞ্জিনিয়ার তুহিনকে মনোনয়ন দেওয়া হলে বিএনপি এখানে বিপুল ভোটে জয়লাভ করতে পারবে। অপরদিকে জোটের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর এখানে উলে¬খযোগ্য ভোট নেই এবং তাদের সাংগঠনিক শক্তিও দুর্বল। আফেন্দীকে প্রার্থী করা হলে এই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাবেন বলে মনে করেন তারা।
এসময় বক্তারা জোটের প্রার্থীকে বাদ দিয়ে ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার তুহিনকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সংবাদ সম্মেলন শেষে ডোমার উপজেলার প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। একই কর্মসূচি পালন করেন ডিমলা উপজেলা বিএনপি পরিবারের সদস্যরা। এতে বক্তব্য দেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান সহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে প্রার্থী ঘোষণা দেন। এই আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিনা রহমানের ছেলে প্রকৌশলী তুহিন মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং নির্বাচনী গণসংযোগ চালিয়ে আসছিলেন। ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image