আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

ডোমারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মো:আব্দুল্লাহ আল মামুন , ডোমার , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 20 আগস্ট, 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারী জেলার ডোমারে বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকালে ডোমার হাইস্কুল মাঠ থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু। এতে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, আব্দুর রশিদ, জিয়া ও রইছুল আলমসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনটি আবারও রাজপথে সাহসিক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এর আগে বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে হাইস্কুল মাঠে জমায়েত হতে থাকেন। হাজারো নেতা–কর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image