আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

কিশোরগঞ্জের রনচন্ডী ইউনিয়নে ১৫০ জন হিন্দু ধর্মালম্বীর বিএনপিতে যোগদান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

রাশেদ নিজাম শাহ , কিশোরগঞ্জ , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 12 নভেম্বর, 2025

নীলফামারীর কিশোরগঞ্জের রণচন্ডী ইউনিয়নে দেড় শতাধিক হিন্দু ধর্মালম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১১ নভেস্বর) সন্ধ্যায় বাফলা প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার রনচন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগ এ আয়োজন করা হয়। 

সভায় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলু মিয়ার সভাপতিত্বে ও সাঃ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাঃসম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু,  রনচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন খান বাদশা, সাঃ সম্পাদক মোশফেকুর রহমান (জুয়েল) 

এছাড়াও রনচন্ডী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে করে বলেন,আপনাদের পূজায় যাতে কেউ আচার আচরণে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা কাজ করেছি। কিশোরগঞ্জ কে শিক্ষা নগরী,যোগাযোগ ব্যবস্হা,কর্মসংস্হান সৃষ্টি, চিকিৎসা ব্যবস্হা সহ বিভিন্ন বিষয়ে উন্নতি করনে ব্যবস্হা গ্রহন করা হবে বলে ঘোষণা করেন তিনি।পরিশেষে সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহবান জানান তিনি। 

বক্তব্য শেষে, শ্রী কনক চন্দ্র সরকার,চান কিশোর,তপন চন্দ্র, কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে ১৫০ জন হিন্দু ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image