আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

বেবিচক চেয়ারম্যানের উপস্থিতিতে সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মো:আব্দুল্লাহ আল মামুন , ডোমার , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 21 আগস্ট, 2025

নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ’ শীর্ষক পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১আগস্ট)।
মহড়ায় বেবিচক, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বাংলাদেশ পুলিশ, এপিবিএন, আনসার, এয়ার অ্যাসট্রা লিমিটেড, সৈয়দপুর ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ একাধিক সংস্থা অংশগ্রহণ করে।
মহড়ার দৃশ্যপটে দেখানো হয়, সকাল সোয়া এগারটার দিকে একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে। নির্ধারিত সময় সকাল পৌণে বারটায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার আগে কন্ট্রোল টাওয়ারে অজ্ঞাত এক ব্যক্তির ফোন আসে।
কলদাতা জানান, উক্ত বিমানে বোমা স্থাপন করা হয়েছে।
কন্ট্রোল টাওয়ার থেকে তাৎক্ষনিকভাবে বিষয়টি বিমানবন্দর ব্যবস্থাপক ও দায়িত্ব নিরাপত্তা কর্মকর্তাকে অবহিত করা হয়।
পরিস্থিতি মুল্যায়ন করে বিমানবন্দর ব্যবস্থাপক পূর্ণ জরুরী অবস্থা ঘোষনা করেন এবং জরুরী অপারেশন সেন্টার সক্রিয় করার নির্দেশ দেন।
মহড়ায় প্রধান অতিথি থেকে কার্যক্রম প্রত্যক্ষ করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডবিøউসি, এসিএসসি, পিএসসি।
অনুষ্ঠানের চিফ কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিইউপি, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, জিডি(পি)।
এতে অনসীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর বিমান বন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এ ধরণের মহড়া কেবল দুর্বলতাগুলো শনাক্ত করতেই নয়, বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে সম্মানীত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতেও গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে।
তিনি বলেন, মহড়ার সফলতা সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার উজ্জল দৃষ্টান্ত। এর মাধ্যমে যেকোন অনভিপ্রেত ঘটনা দ্রæত ও কার্যকর ভাবে মোকাবেলা করা সম্ভব হবে।
বলেন, সৈয়দপুর বিমান বন্দরের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। রানওয়ে ওভারলে কাজের প্রায় ৭০ভাগ শেষ হয়েছে। নতুন এপ্রোন নির্মাণ কাজ সদ্য শেষ হয়েছে। পাশাপাশি প্রায় ১২হাজার ফিট পেরিমিটার রোড সম্পন্ন হয়েছে এবং ৩হাজার ফিট কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
মহড়ায় বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের চিফ কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল। তিনি বলেন, দুই বছর অন্তর এ ধরণের মহড়া আয়োজন বাধ্যতামুলক। হাইজ্যাক, বোমা হামলাসহ নানাবিধ ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যেই এই মহড়া আয়োজন করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image