ঘুষ ও দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক পুলিশ কমিশনার বিপ্লব কুমারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঘুষ ও দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক পুলিশ কমিশনার বিপ্লব কুমারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঘুষ, দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮ টি ব্যাংক হিসাব ও দুটি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর পরে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক রাসেল রনি এসব ব্যাংক হিসাব ও বিও হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন