আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড় • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড়

পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 11 এপ্রিল, 2026

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি হাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে একটি ফার্মেসি, একটি কীটনাশক দোকান, একটি ইলেকট্রিক দোকান ও একটি হার্ডওয়্যার দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানদার তরিকুল ইসলাম বলেন, “রাতে আগুনের খবর পেয়ে এসে দেখি আমার দোকানসহ আশপাশের সব দোকান জ্বলছে। কিছুই রক্ষা করতে পারিনি। সব মালামাল পুড়ে গিয়ে আমি এখন নিঃস্ব।”

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image