আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বায়ু ও শব্দ দূষণকারী ব্যবসায়ী ও চালকদের জরিমানা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 20 নভেম্বর, 2025

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের যৌথ অভিযানে নির্মাণ সামগ্রী রাস্তার উপর ফেলে বায়ু দূষণ এবং অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারের দায়ে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সুড়িগছ ও আঠারখাড়ি এলাকায় পরিচালিত এই মোবাইল কোর্টে রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ করে বায়ু দূষণের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারের কারণে দুটি ট্রাকের চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং শব্দদূষণকারী তিনটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসন, তেঁতুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আকাশ। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযান চলাকালে বালু ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের পক্ষ থেকে জানানো হয়েছে—এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image