আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

যুবদল নেতা হত্যার জেরে বাড়ি-দোকানপাটে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 12 এপ্রিল, 2026

রংপুর নগরীতে যুবদল নেতা রাকিব হাসানকে কুপিয়ে হত্যার জেরে বাড়ি ও দোকানপাটে হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) বিকেলে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান। 

গ্রেপ্তাররা হলেন, নুরপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মো. শান্ত (২১), কামাল কাছনা এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে আশিক ইসলাম (২১) ও মো. রাতুল ইসলাম (২০) এবং মামুনুর রশীদের ছেলে নাহিদ ইসলাম নিলয় (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) রাকিব হাসানকে মাদক ও পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে স্থানীয় বাসিন্দা মো. মমিনসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। 

রাকিব হত্যার পরের দিন শুক্রবার রাতে নগরীর মাছুয়াপাড়ার ২টি বাড়ি ও ১০টি দোকানে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ বিন কাশেম বাদী হয়ে থানায় মামলা করেন।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ (সিটিএসবি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। হত্যার পেছনের প্রধান কারণ কি এবং কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত সে বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image