আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

গড়েয়া ইউনিয়নকে উপজেলা করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 5 মার্চ, 2026

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নকে উপজেলা হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গড়েয়া ইউনিয়নের মাসুম শাহের চাতালে সভাটি অনুষ্ঠিত হয়। 

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল গড়েয়া ইউনিয়নকে থানা বা উপজেলা করার। তারই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি গণসংযোগে গড়েয়াকে উপজেলা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের এমন ঘোষণায় স্বপ্ন বুনতে শুরু করে স্থানীয়রা। 

গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গড়েয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তাশারফ হোসেন (স্মরণ), গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, পার্শ্ববর্তী দিনাজপুরের ২ নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ মানিক , গড়েয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ইসরাইল আজাদ সরকার বিশিষ্ট ব্যবসায়ী এনামুল  হক সরকার, বিশিষ্ট সমাজ সেবক ইউনুস আলী, আফিজার রহমান দুলাল মাষ্টার, শওকত আলী, উমা সংকর শাহ, রতন চৌধুরী প্রমুখ। 

বক্তারা বলেন, গড়েয়াবাসীর দীর্ঘদিনের দাবি গড়েয়াকে থানা বা উপজেলা করতে হবে। নির্বাচনি গণসংযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি মির্জা ফখরুলের মাধ্যমেই গড়েয়া উপজেলায় রূপান্তরিত হবে। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image