আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

দিনাজপুর-৬ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত ঘোড়াঘাট উপজেলাবাসী

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 21 ফেব্রুয়ারি, 2026

দিনাজপুর-৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। মন্ত্রীসভার নতুন দায়িত্ব বণ্টনের পর থেকেই নির্বানী এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা মনে করছেন, তাঁর মন্ত্রীত্ব লাভের মাধ্যমে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসতে পারে। বিশেষ করে নারী ও শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধিতে ইতিবাচক অগ্রগতি হবে বলে তারা প্রত্যাশা করছেন।

দীর্ঘদিন পর এ আসন থেকে একজন মন্ত্রী দায়িত্ব পাওয়ায় অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে- এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন পৃথক বিবৃতিতে নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে। দিনাজপুর-৬ আসনের জনগণের আশা, তাঁর নেতৃত্বে অঞ্চলটি উন্নয়ন ও সমৃদ্ধির ধারায় নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এ আসনের প্রথম মন্ত্রী হিসেবে এবারই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদে স্থান করে নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর দায়িত্ব পেয়েছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image