আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

চিরিরবন্দরে জ্বালানি তেলের অপব্যবহার রোধে প্রশাসনের কঠোর অবস্থান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৪৩ হাজার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 29 মার্চ, 2026

জ্বালানি তেলের অপব্যবহার রোধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দরের দুটি ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোটরযানের বৈধ কাগজপত্র না থাকায় ২৩ টি যানবাহনে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) রাত ১২টার পর থেকে চিরিরবন্দর শহরের চিরিরবন্দর ফিলিং স্টেশন ও গার্মেন্টস বাজার সংলগ্ন আউলিয়া পুকুর ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফাতেহা তুজ জোহরা  ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শাহানা আফরোজ।

অভিযান চলাকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল ও গাড়ি চালক হেলমেট এবং সঠিক কাগজপত্র ছাড়াই তেল নিতে লাইনে দাঁড়িয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, লাইসেন্স বা নিবন্ধনের কাগজপত্র ছাড়া তেল সরবরাহ নিষিদ্ধ থাকলেও কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়।

এমন পরিস্থিতিতে বৈধ কাগজপত্র ছাড়া ২৩ জন মোটরসাইকেল চালক তার প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তল্লাশি চালানো হবে। যারা নিয়ম মেনে চলবেন না, তাদের বিরুদ্ধে এই ধরনের আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক জ্বালানি তেলের অবৈধ মজুতদার ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে দেশব্যাপী নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image