আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড় • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড়

রাজারহাটে দশ দিনব্যাপী তারুণ্যের বই মেলা অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আশিকুর সরকার

মোঃ আশিকুর সরকার , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 15 এপ্রিল, 2026

“আসুন বই পড়ি, মিলেমিশে দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে দশদিনব্যাপী তারুণ্যের বই মেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে সুরধ্বনি শিল্পী গোষ্ঠী, জেগে উঠো ফাউন্ডেশন ও আল হেরা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

মেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান।

স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, রাজারহাট কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল আউয়াল, বুড়িরহাট আব্দুস ছামাদ মন্ডল দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আশাদুল হক, শরফউদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট নুরুজ্জামান সরকার, রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা আল মিজান মাহিন।

বক্তারা বইপড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে বইয়ের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে নৈতিকতা, সংস্কৃতি ও জ্ঞানচর্চা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image