আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজে ব্যাপক অনিয়ম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আশিকুর সরকার

মোঃ আশিকুর সরকার , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 17 মার্চ, 2026

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌলভীপাড়া গ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চলমান এই উন্নয়ন কাজে বস্তায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম সিমেন্ট ব্যবহার করে দায়সারাভাবে কাজ সম্পন্ন করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

​সরেজমিনে গিয়ে জানা যায়, নদী ভাঙন রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর সংরক্ষণ কাজে প্রতি বস্তায় ৬০ কেজি করে সিমেন্ট দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে ৫০ কেজি করে। গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রকল্পে এভাবে সরাসরি ১০ কেজি করে সিমেন্ট কম দেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী কাজ তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কাছে জবাব চাইলে তারা সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। উল্টো অভিযোগকারীদের প্রতি অসহযোগিতামূলক আচরণ করে দায়িত্বরত ব্যক্তিরা বলেন, আমাদেরকে না বলে আপনারা ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করেন।" কর্তৃপক্ষের এমন দায়সারা ও অসংলগ্ন মন্তব্যে জনমনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নদীর তীর সংরক্ষণের মতো সংবেদনশীল কাজে এমন চুরির ফলে কাজের স্থায়িত্ব নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে নদীর পানির চাপ বাড়লে এই তড়িঘড়ি ও নিম্নমানের কাজ কতটুকু টিকবে, তা নিয়ে তারা চরম শঙ্কিত।​স্থানীয়রা অনতিবিলম্বে এই অনিয়ম বন্ধ করে যথাযথ মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং তদন্তের দাবি জানিয়েছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image