আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

আদিতমারীতে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মিলন কুমার বর্মন

মিলন কুমার বর্মন , আদিতমারী , লালমনিরহাট প্রতিনিধিঃ

আপডেটঃ 25 মার্চ, 2026

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রার্থীদের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে মোট ৯ জন সদস্য নির্বাচিত হন। ভোট গণনা শেষে উপজেলা সাব-রেজিস্ট্রার মোছাঃ শিউলী খাতুন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভাদাই ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হক। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জনতা দলের আদিতমারী উপজেলা শাখার তরুণ নেতা তারিকুল ইসলাম রিপন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবুল কালাম মাসুদ।

এছাড়া দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ বাবুল মিয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল খান, আব্দুর রহমান সবুজ, আজিজুল ইসলাম ও দিলীপ কুমার রায়।

নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক দায়িত্ব পালন করেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ দলিল লেখকদের স্বার্থ রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image