আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড় • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড়

আদিতমারীতে র‍্যাব-১৩ এর অভিযানে ৬২৭ বোতল মাদকদ্রব্যসহ ব্যবসায়ী গ্রেফতার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মিলন কুমার বর্মন

মিলন কুমার বর্মন , আদিতমারী , লালমনিরহাট প্রতিনিধিঃ

আপডেটঃ 29 মার্চ, 2026

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় (নিষিদ্ধ) জাতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুরে র‍্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুকদুলালী (ঝাড়িরঝাড়) এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. সাইফুল ইসলাম (৪৫)-এর বাড়ির শয়নকক্ষের খাটের নিচে রাখা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ১ বোতল জোটেক্সা—মোট ৬২৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ সময় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image