আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

ডোমারে এক যুবকের মরদেহ উদ্ধার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মো:আব্দুল্লাহ আল মামুন , ডোমার , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 10 আগস্ট, 2025

নীলফামারী জেলার ডোমারে মোহাম্মদ রকি(২৮) নামে এক যুবকের  ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার দুপুরে উপজেলার ডোমার সদর ইউনিয়নের চামড়া গুদাম পাড়ায় এই ঘটনাটি ঘটে।  মোহাম্মদ রকি  চামড়া গুদাম পাড়ার মৃত আকবর আলীর ছোট ছেলে।
নিহত রকির ভাবী স্মৃতি বলেন,
দুই দিন খেকে বাড়ীতে ছিল না সে। তার স্ত্রী ও  বাবার বাড়ীতে বেড়াতে গেছে। শনিবার রাতে রকি বাড়ীতে এসে তার ঘড়ে গিয়ে শুয়ে পরে। সকালে উঠে আমরা নাস্তা করে কাজ  করতে থাকি। দুপুর হচ্ছে তবুও রকি ঘুম থেকে না উঠায় তার দরজায় গিয়ে তাকে ডাকাডাকির পরও কোন সারা শব্দ না হওয়ায় আমরা দরজা ভাঙ্গলে দেখতে পাই ঘড়ের মধ্যে ফ্যানের সাথে গলায় গামছা বাধা অবস্থায়  সে ঝুলে রয়েছে। তার পা মাটিতে রয়েছে।
স্থানীয়রা রকির মৃত্যুকে রহস্য জনক দাবী করেছেন। তাদের দাবী হাটু গেড়ে কখনো কেউ কি আত্মহত্যা করতে পারে। তারা আরো বলেন, ফ্যানের সাথে গামছা বাধার পর তার পা মাটিতে থাকবে। মাটিতে পা থাকলে কিভাবে কেউ আত্মহত্যা করতে পারে। তবে কি কারনে এমন ঘটনা ঘটেছে সেটা কেউ বলতে পারছে না। রকি ডোমার হিরো মটর সাইকেলের শোরুমে চাকুরি করেন। তার তিন বছরের একটি সন্তান রয়েছে। এদিকে শনিবার রাতে মোহাম্মদ রকি তার ফেসবুক পেজে কুন ফায়া কুন, ধৈর্য ধরে অপেক্ষা করো,কারন তোমার যা আছে তা তোমার আসছে। প্রথমে এই পোষ্ট করার কিছুক্ষন পরে আল্লাহ ভরসা  এই দুটি পোষ্ট করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি  ইউডি মামলা হবে বলেও তিনি জানিয়েছেন। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image