আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

দেবীগঞ্জে র‍্যাবের অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ চোরাকারবারি আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 2 এপ্রিল, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৮৭ লক্ষ টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বুধবার (১ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ উপজেলার খগেরহাট ধনমন্ডল এলাকায় জনৈক চান মিয়ার বসতবাড়ির সামনে ফাঁকা জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার সুজন মহন্ত ওই এলাকার চিনমহন্তের ছেলে।

র‍্যাব- ১৩, সিপিসি ২ (নীলফামারী ক্যাম্প) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ২৯ কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। কষ্টিপাথরের এই মূর্তিটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি। উদ্ধারকৃত প্রত্নসম্পদটির আনুমানিক বাজারমূল্য ৮৭ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, আসামি মূর্তিটি সংগ্রহের পর পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিল। র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, ধৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নতত্ত্ব চোরাকারবার রোধে র‍্যাব-এর, এই জিরো টলারেন্স নীতি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image