আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড় • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • রাজারহাট রেলস্টেশন ভবনের আশপাশে ময়লার ভাগাড়

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 11 এপ্রিল, 2026

যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং যোগ্যতা বিবেচনা করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওযা হবে। ব্যাক্তি স্বার্থের কাছে সামগ্রীক স্বার্থ যেন বাধাগ্রস্ত না হতে পারে সে ব্যাপারে সবার সহযোগীতা চাই।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ধর্ম, বর্ণ বা দলীয় পরিচয় নয়, যোগ্যতা বিবেচনা করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওযা হবে। ব্যাক্তি স্বার্থের কাছে সামগ্রীক স্বার্থ যেন বাধাগ্রস্ত না হতে পারে সে ব্যাপারে সবার দরকার।

তিনি আজ শনিবার (১১এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বিজ্ঞান মেলা স্টল পরিদর্শন শেষে, সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরনকালে এ কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেশা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল ধর্ম বর্ণ দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও কোন দল মত দেখা হবেনা। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই পাবে সহায়তা। তেমনি করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেওয়া হবে। বর্তমান সরকার অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য কাজ করছে। আমরা নির্বাচনী ইশতেহারে যা যা বলেছি তার সব ক'টি বাস্তবায়ন করা হবে। এব্যাপারে সবার সহযোগিতা দরকার।

পরে প্রতিমন্ত্রী বোদা উপজেলায় ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও ১ প্যাকেট শুকনো খাবার, ১৩০ টি পরিবারকে ১ বান্ডেল করে টিন ও ৩ হাজার টাকা এবং ৪৩০ জনের হাত ১৫ কেজি করে চাল তুলে দেন।

বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image