আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সংবাদ সম্মেলনে সুজন নেতাদের অভিযোগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 10 এপ্রিল, 2026

রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরাধ বৃদ্ধি এবং দুর্নীতির বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর শাখা।

শুক্রবার নগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জোবাইদুল ইসলাম বুলেট এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, রংপুরে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে এবং অপরাধীরা নির্বিঘ্নে চলাফেরা করছে।

তিনি অভিযোগ করেন, নগরীতে প্রকাশ্যে মাদক ব্যবসা, চাঁদাবাজি, দখলদারিত্ব, চুরি, ছিনতাই, মারপিট ও হত্যার মতো ঘটনা বাড়ছে। কিন্তু এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেও অনেক ক্ষেত্রে প্রতিকার পাচ্ছেন না। অনেক সময় মামলা নিতে গড়িমসি করা হয় এবং প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশ ছাড়া সঠিক অভিযোগ রেকর্ড করা কঠিন হয়ে পড়ে।

জোবাইদুল ইসলাম বুলেট আরও বলেন, অর্থ ব্যয় করে মিথ্যা মামলা দায়ের করা সম্ভব হলেও, প্রকৃত ভুক্তভোগীদের জন্য মামলা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত প্রমাণ ও সাক্ষী থাকার পরও অনেক ক্ষেত্রে আদালত মামলা গ্রহণ না করে তদন্তের জন্য পুলিশের কাছে পাঠায়, যা বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করে।

তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন না দেওয়ায় মামলাগুলো মাসের পর মাস ঝুলে থাকে। এতে করে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

সংবাদ সম্মেলনে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার নিশ্চিত করতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হায়দার স্বাধীন ও অন্যন্য নেতারা সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image