আজঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ -এ ৫ বৈশাখ ১৪৩৩ - ১ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা • নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে দেওয়া হবে হামের টিকা • করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল মামাতো ফুফাতো দুই ভাইয়ের • নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের • শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী • রংপুর -৪ আসনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা মহিলা দলের রওশন আরা

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিরামপুরে বৃদ্ধকে কুপিয়ে জখম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 27 নভেম্বর, 2025

দিনাজপুরের বিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুদ্দীন মন্ডল (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মোট ১২ জনকে আসামি করে বিরামপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব জগন্নাথপুর (মন্ডলপাড়া) এলাকার মৃত শরীতুল্যা মন্ডলের ছেলে সামসুদ্দীন মন্ডলের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ১২টার দিকে বিরামপুর হাইওয়ে রোডের চন্ডিপুর এলাকায় পাকা সড়কের পাশে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিরা বাদীর পথরোধ করে। এসময় মামলার ২নং আসামি রিয়াজুল ইসলামের নির্দেশে ১নং আসামি তাজুল ইসলাম (মন্টু) ধারালো ছুরি দিয়ে বাদীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন এবং পরে তার মাথায় ৪টি সেলাই লাগে।

পরবর্তীতে রিয়াজুল ইসলাম ও জয়নাল ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে বাদীর ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ও পিঠে গুরুতর জখম হয়। অন্যান্য আসামিরা লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হামলাকারীরা বাদীর পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বাদীর ছেলে মোহাম্মদ আলী সাজুকে জোরপূর্বক তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করাতে বাধ্য করে বলে এজাহারে উল্লেখ আছে।

স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত সামসুদ্দীন মন্ডলকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি টানা ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন।

সুস্থ হওয়ার পর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে তিনি দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮৬/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় ১২ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image